পিরোজপুরে ভাসমান হাটে তরমুজের কোটি টাকার বাণিজ্য

নাজিরপুরে বেলুয়া নদীতে বসা ভাসমান হাটে বিক্রির জন্য নিয়ে আসা তরমুজ

নাজিরপুরে বেলুয়া নদীতে বসা ভাসমান হাটে বিক্রির জন্য নিয়ে আসা তরমুজ © টিডিসি

পিরোজপুরের নাজিরপুরে বেলুয়া নদীর বুকে বসা দেশের অন্যতম বৃহত্তম ভাসমান বাজার এখন তরমুজের বেচাকেনায় সরগরম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকায় নৌকায় জমে ওঠা এই হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ট্রলারভর্তি তরমুজ কেনাবেচা হয় কোটি টাকায়, যেখানে মিলিত হন কৃষক, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা।

ঐতিহ্যবাহী এ ভাসমান হাট বসে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার সকালে। নৌকায় নৌকায় চলে ফলমূল, শাক সবজিসহ বিভিন্ন পণ্যদ্রব্যর বেচাকেনা। দুপুরের আগেই আবার ভেঙে যায় হাট। নদীবেষ্টিত এ অঞ্চলের কয়েক হাজার কৃষকের কৃষি পণ্য বিক্রির একমাত্র বাজার এটি। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ ভাসমান বাজারের এক প্রান্ত থেকে তাকালে অন্য প্রান্ত পর্যন্ত শুধুই চোখে পড়বে পণ্য বোঝাই ছোট-বড় বাহারি ঢংয়ের নৌকা। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত নদীর মোহনায় গড়ে ওঠা ভাসমান বাজারটি এ অঞ্চলের মানুষের গর্ব।

শনিবার (২৮ মার্চ) সকালে সরেজমিনে দেখা গেছে, বেলুয়া নদীর এসব  ভাসমান বাজারে বিভিন্ন এলাকা থেকে ৫০ থেকে ৬০টি ট্রলার বোঝাই করে হাটে তরমুজ নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা ট্রলারে উঠে দরদাম করছেন। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম তরমুজের হাট। দামে বনিবনা হলে ট্রলার থেকে তরমুজ কিনে ছোট ছোট নৌকা অথবা অন্য ট্রলারে তোলা হচ্ছে।

স্থানীয় খুচরা ক্রেতা রফিকুল ইসলাম বলেন, নাজিরপুরের বৈঠাকাটার এই ভাসমান বাজার দেশের অন্যতম প্রধান তরমুজের মোকাম, যেখানে মার্চ-এপ্রিল মাসে বেলুয়া নদীতে নৌকায় করে পাইকারি দরে কোটি টাকার তরমুজ কেনাবেচা হয়। পুরোনো এই হাটে দেশের উপকূলীয় ও পার্শ্ববর্তী অঞ্চলের তরমুজ ট্রলারে করে এনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এখানে কম দামে ভালো তরমুজ পাওয়া যায়। 

খুচরা ফল ব্যবসায়ী সঞ্জয় হালদার বলেন, চরাঞ্চল থেকে আসা এই বাজারের তরমুজ মানে ভালো হয়। নৌপথে খরচ কম পরে তাই এখান থেকে তরমুজ কিনে বেশি লাভবান হন। 

পাইকারি ব্যবসায়ী রাজীব হোসেন জানান, ভোলা, পটুয়াখালী ও বরগুনার বিভিন্ন চরে আবাদ করা তরমুজের খেত কেনেন ব্যবসায়ীরা। এরপর ক্ষেত থেকে পাকা তরমুজ ট্রলারে করে বৈঠাকাটাসহ বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করা হয়। হাট থেকে তরমুজ স্থানীয় ফল ব্যবসায়ী ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বড় ব্যবসায়ীরা কিনে নেয়। পাইকারি বাজারে শত (১০০টি) হিসেবে তরমুজ বিক্রি হয়। তরমুজের ছোট-বড় সাইজের ওপরে দাম নির্ভর করে। তবে প্রতি সিজনে এখানে কয়েক কোটি টাকার তরমুজ বিক্রি হয়।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬