তরমুজ ট্রাকে মিলল ১৬ লাখ টাকার ভারতীয় জিরা

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ AM
জব্দ করা জিরা ও তরমুজ

জব্দ করা জিরা ও তরমুজ © সংগৃহীত

‎‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তরমুজবোঝাই একটি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সাতছড়ি তেলিয়াপাড়া সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি আভিযানিক দল ভোররাতে ওই সড়কে টহল দেয়। অভিযান চলাকালে একটি তরমুজবোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
‎
‎উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। এ ছাড়া পাচারে ব্যবহৃত ট্রাক ও ট্রাকভর্তি তরমুজও জব্দ করা হয়েছে। তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি।
‎
‎বিজিবি জানায়, জব্দ করা চোরাচালানি মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক স্বার্থ ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬