পটুয়াখালীতে তরমুজের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

০১ এপ্রিল ২০২৬, ০১:৩০ PM
সংঘর্ষে নিহত উজ্জ্বল কর্মকার মরদেহ অ্যাম্বুলেন্সে

সংঘর্ষে নিহত উজ্জ্বল কর্মকার মরদেহ অ্যাম্বুলেন্সে © টিডিসি

পটুয়াখালীর বাউফলে তরমুজ চাষের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল কর্মকার কালাইয়া ইউনিয়নের সদর রোডের মৃত অজিত কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, ফিরোজ গাজী নামের এক কৃষক সবুজ ও ফয়সাল নামের দুই ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়ে তরমুজ চাষ করছিলেন। একই জমি নিজের দাবি করেছিলেন মিজান গাজী। মঙ্গলবার বিকেলে ফিরোজ তরমুজ কাটার সময় নিহত উজ্জ্বলসহ তার বন্ধুদের নিয়ে তাকে বাধা দেন মিজান গাজী। একপর্যায়ে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয় এবং উজ্জ্বল গুরুতর আহত হয়ে মারা যান।

নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের অবহেলার কারণে উজ্জ্বলের মৃত্যু ঘটেছে। আহতদের উদ্ধার করতে গেলে পুলিশ স্পিডবোটে অপরপক্ষের লোকজনকে হাসপাতালে পাঠায়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬