জাফরান মিশ্রিত পানীয়র যত উপকারিতা

১১ অক্টোবর ২০২৫, ১১:২২ AM , আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১১:৫২ AM
জাফরান মিশ্রিত পানীয়

জাফরান মিশ্রিত পানীয় © সংগৃহীত

জাফরান মূলত এক ধরনের মসলা, যা খাবারের স্বাদ, গন্ধ ও রঙ বৃদ্ধিতে ব্যবহৃত হয়। এটি বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর মধ্যে অন্যতম। এর স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর তাই দাম বেশি হলেও এর চাহিদা অনেক। রান্নায় জাফরান দিলে এর রঙ এবং স্বাদই পাল্টে যায়। তাই বিরিয়ানি, কাচ্চি বা পায়েশের স্বাদ বাড়াতে অনেকেইও জাফরান ব্যবহার করে থাকেন।

অনেকে বাদাম শরবত বা উষ্ণ দুধে জাফরান মিশিয়ে খান। তবে শুধু পানিতে ভিজিয়ে খেলেও বেশ উপকারিতা পাওয়া যায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাংগানিজ, এন্টি ইনফ্লামেটরি এবং এন্টি ফাংগাল এজেন্ট, এন্টিমুটাজেনিক, এন্টিটেসিভ এজেন্ট ও ভিটামিন ‘সি’, যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে। এছাড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও জাফরান বেশ কার্যকারী। 

জাফরানের উপকারিতা

১. জাফরানে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট শরীর থেকে টক্সিন পদার্থ বের করে দেয়। ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বককে উজ্জ্বল করে তোলে। ব্রণের মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এমনকি চুলের সমস্যা সমাধানেও এটি বেশ কার্যকারী।  

২. মেয়েদের ঋতুঃস্রাবের ব্যথা উপশমেও জাফরানের এই পানীয় বেশ কাজে দেয়। দেহে হরমোনের ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে।

৩. এতে উপস্থিত ক্রোসিন বা ক্রোসেটিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট ওজন কমাতে সাহায্য করে।

৪. অনিদ্রাজনিত সমস্যা সমাধানেও এটি উপকারী। কেননা এটি  ক্রোসিন, সাফরানাল এবং পিক্রোক্রোসিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্টের মতো উপাদানগুলোর একটি শক্তিশালী উৎস।  

৫. এটি আমাদের মস্তিষ্ককে শিথিল করে। ফলে মানসিক চাপ ও বিষন্নতা জনিত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। স্মৃতিশক্তি বৃদ্ধিতেও এটি বেশ উপকারী।

আরও পড়ুন : সকালে বাদাম খেলে পাবেন যেসব উপকার

৬. জাফরান দৃষ্টিশক্তিকেও উন্নত করে।  

৭. হজম সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানেও জাফরান বেশ উপকারী। 

সূত্র : আনন্দবাজার পত্রিকা 

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950