মানসিক চাপ কমাতে দিনে যত লিটার পানি পান করতেই হবে

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ PM
মানসিক চাপ কমাতে পানি পান

মানসিক চাপ কমাতে পানি পান © সংগৃহীত

শুধু দুশ্চিন্তা নয়, শরীরে পানির ঘাটতি থেকেও বাড়তে পারে মানসিক চাপ। সম্প্রতি অ্যাপ্লায়েড ফিজিওলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, যারা দিনে দেড় লিটারের কম পানি পান করেন, তাদের শরীরে স্ট্রেস হরমোন ‘কর্টিসল’-এর ক্ষরণ প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়। অন্যদিকে যারা আড়াই থেকে তিন লিটার বা তার বেশি পানি পান করেন, তাদের মানসিক চাপ তুলনামূলকভাবে কম। 

ইংল্যান্ডের লিভারপুল জন মোরিস ইউনিভার্সিটির গবেষকেরা এ সমীক্ষা চালান। তারা জানিয়েছেন, পানি কম খেলে শরীরে পানি ও খনিজ লবণের ভারসাম্য নষ্ট হয়। এতে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে গিয়ে কর্টিসল বেড়ে যায়। ফলে মানসিক চাপ বৃদ্ধি পায়।

পরীক্ষার অংশ হিসেবে একদলকে দিনে দেড় লিটার এবং অন্য দলকে দিনে তিন লিটার পানি পান করানো হয়। মাসখানেক পর দেখা যায়, যারা বেশি পানি পান করেছেন তারা সতেজ ছিলেন এবং মানসিক চাপ কম অনুভব করেছেন। অন্যদিকে কম পানি খাওয়া ব্যক্তিদের মধ্যে উৎকণ্ঠা, দুশ্চিন্তা এমনকি প্যানিক অ্যাটাক পর্যন্ত দেখা গেছে।

গবেষকেরা আরও জানিয়েছেন, কম পানি পান করলে খনিজ লবণগুলির মাত্রাও কমতে থাকে, ফলে মস্তিষ্কের কোষে অক্সিজেন কম পৌঁছায়। এতে স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। 

বিদ্যুতের খুঁটি বসানোর নামে টাকা আদায়ের অভিযোগ যুবদল নেতার …
  • ১৮ আগস্ট ২০২৬
৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের সময়সূচি ও নিয়ম…
  • ১৮ আগস্ট ২০২৬
নতুন নিয়মের ফাঁদে প্রথম শাস্তি পেলেন নেইমার
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, সাবেক সম…
  • ১৮ আগস্ট ২০২৬
খালি পেটে সাদা মাখন খেলে ওজন কমে, নাকি রক্তে কোলেস্টেরল বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬
জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি, শত বছরের স্বাদে আজও জমে ওঠে উ…
  • ১৮ আগস্ট ২০২৬