ব্রণ, চুল পড়া কমায় কালোজিরা, জেনে নিন ১০ উপকারিতা

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ PM
কালোজিরা

কালোজিরা © সংগৃহীত

কালোজিরাকে বলা হয় সর্বরোগের মহাঔষধ। এটি একটি ভেষজ ওষুধি বীজ, যা হাজার বছর ধরে বিভিন্ন সংস্কৃতিতে চিকিৎসা ও খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এমনকি মসলা হিসেবে খাবারের স্বাদ বৃদ্ধিতেও এটি অনন্য। এর রয়েছে দারুন সব উপকারিতা। 

১. কালোজিরা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

২. বেশ কিছু গবেষণায় দেখা গেছে, কালোজিরা খারাপ কোলেস্টেরল (LDL) কমাতেও ভালো কোলেস্টেরল (HDL) বাড়াতে সাহায্য করে। 

৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণেও বেশ উপকারি। রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। 

৪. কালোজিরায় থাকা উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে।

৫. কালোজিরার তেল ব্রণ, চুল পড়া এবং ত্বকের প্রদাহ কমাতে ব্যবহৃত হয়।

৬. নিয়মিত কালোজিরা খেলে টক্সিন দূর করে ও লিভার ভালো রাখে। 

৭. হজমশক্তি বাড়ায় এবং গ্যাস্ট্রিক কমায়। 

আরও পড়ুন : এশিয়া কাপের ফাইনালে যেভাবে থাকছে বাংলাদেশ

৮. জ্বর, সর্দি-কাশিতে কালজিরা বেশ উপকারী। 

৯. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে সহায়তা করে। 

১০. কালোজিরায় থাকা ক্যালসিয়াম ও আয়রন হাড় শক্ত করতে সাহায্য করে।

পরামর্শ : কালোজিরা সেবনে সতর্কতা অবলম্বন করতে হবে। অতিরিক্ত সেবনে পেটের সমস্যা হতে পারে। গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের নিয়মিত ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেকের কালোজিরা হজমে সমস্যা হয় তাদেরকেও পরিমিত পরিমাণে কালোজিরা সেবন করতে হবে। এ জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

সোর্স: আনন্দবাজার।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9