নিয়মিত বাদাম খাওয়ার ৫ উপকারিতা

০৪ এপ্রিল ২০২৫, ০৭:১৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৮ AM
বাদাম

বাদাম © ফাইল ফটো

পুষ্টিগুণ এবং শরীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প হয় না। আমাদের স্বাস্থ্যের জন্য বাদাম খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসহ আরও কত কী যে আছে, যা নানাভাবে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। 

আসুন জেনে নেই নিয়মিত বাদাম খাওয়ার উপকারিতা সমূহ: 

ত্বকের উজ্জ্বল বাড়ায়
বাদাম স্বাস্থ্য-ত্বকের বন্ধু। বাদামে উপস্থিত মনোস্যাচুরেটেড অ্যাসিড ত্বককে হাইড্রেটেড রাখে ও ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে।

হার্ট ভালো রাখে
হার্টের জন্য বাদাম খুবই উপকারী। বাদামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেল থাকে। যা হার্ট অ্যাটাক এবং হৃদযন্ত্রজনিত অন্যান্য সমস্যা কমিয়ে দেয়। বাদামে ট্রিপটোফ্যানও থাকে যা ডিপ্রেশন কমাতেও সাহায্য করে।

দেহকোষ বাড়তে সাহায্য করে
বাদামে প্রোটিন ভরপুর থাকে। যা কি না দেহকোষের বাড়াতে সাহায্য করে। শিশুদের বৃদ্ধির ক্ষেত্রে বাদামের ভূমিকা অনেকটা। এর মধ্যে দুধের গুণাগুণও থাকে অনেকটা। তাই কেউ যদি দুধ খেতে না পারেন সেক্ষেত্রে বাদাম বিকল্প হতে পারে।

রোগ-প্রতিরোধ
রোগ-প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সাহায্য করে। ভিটামিন ‘সি’ বাদামেও পাওয়া যায়। যা শীতে সর্দি-কাশির মত সমস্যা প্রতিরোধ করে। প্রতিদিন বাদাম খেলে রোগ-প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী এবং শরীরের ভেতর থেকে শক্তিশালী হয়।

ডায়াবেটিক নিয়ন্ত্রণ
বাদাম ডায়াবেটিক নিয়ন্ত্রণেও অনেকটা সাহায্য করে। এর মধ্যে রয়েছে ম্যাঙ্গানিজ খনিজ দ্রব্য। এই খনিজ উপাদানটি ফ্যাট, কার্বোহাইড্রেট, মেটাবলিজম, কোষে ক্যালসিয়াম শোষণ এবং ব্লাডসুগার কমাতে সাহায্য করে। স্টাডিতে দেখা গেছে ২১ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বাদাম।

দিনে কতটা বাদাম খাওয়া উচিত?​
সারাদিনে ৮ থেকে ১০টির বেশি চিনে বাদাম খাওয়া উচিত নয়। আর দৈনিক ৬টার মতো আমন্ড এবং ২টা ওয়ালনাট খাওয়া যায়। এই হিসেব মেনে চললেই কিন্তু অনায়াসে সুস্থ থাকতে পারবেন। একাধিক রোগব্যাধির ফাঁদ এড়াতে পারবেন। এমনকি ওজন বাড়ার আশঙ্কাও থাকবে না। তাই সবার প্রথমে এই হিসাবটা মাথায় রাখুন।

প্রতিদিন মুঠো মুঠো বাদাম খেলে ওজন তো বাড়বেই, তার পাশাপাশি পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি এবং ডায়ারিয়ার মতো সমস্যাও পিছু নিতে পারে। এমনকি হতে পারে অ্যালার্জিও। তাই সুস্থ থাকতে কথায় কথায় বাদাম খাওয়ার বদভ্যাস ছাড়ুন। তাহলেই কিন্তু সুস্থ থাকতে পারবেন।

স্বাস্থ্যকর খাবার হিসেবে বাদামের জুরি নেই। সুস্বাস্থ্যের জন্য অনেকেই খাদ্য তালিকায় রাখে। এমনকি ওজন কমাতে গেলেও বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ময়মনসিংহে মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : রিজভী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েই সরাসরি ইউএনও মুশফিক!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আসছে ৫০৪তম উপজেলা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট, দেশে এল ১ হাজার …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির পাঁচ উদ্ভাবন, নজর কাড়ছে গবেষকদের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9