হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত

১২ জানুয়ারি ২০২৬, ১২:০৪ PM
বাসচাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

বাসচাপায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা © টিডিসি

ঢাকা–সিলেট মহাসড়কে আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনায় থমকে গেল একটি পরিবারের স্বপ্ন। হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক নিহত হওয়ার ঘটনায় মুহূর্তেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

নিহত অটোচালকের নাম সাজু মিয়া। তিনি মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও এলাকার বাসিন্দা ফিরোজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক সাজু মিয়া মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে।

এ দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোকেটে নিহত চালকের লাশ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

হঠাৎ এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাজু মিয়ার পরিবারের সদস্যরা গভীর শোক ও আহাজারিতে ভেঙে পড়েছেন।

সাত দাবিতে আজ থেকে লাগাতার আন্দোলনে নামছেন শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
২৬ খাতে পুরস্কার দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আবেদন …
  • ২৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত শাবিপ্রবি শিক্ষার্থী মুনিরা আর নেই
  • ২৫ অক্টোবর ২০২৬
​ঘুম থেকে উঠেই ব্রাশ, নাকি নাশতার পর? জেনে নিন সঠিক সময়
  • ২৫ অক্টোবর ২০২৬
ইরানে আজ হামলা হতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি
  • ২৫ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, সুযোগ পাবেন যারা
  • ২৫ অক্টোবর ২০২৬