কোহলির ১২ লাখ রুপি জরিমানা

২৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৯ PM
বিরাট কোহলি

বিরাট কোহলি © সংগৃহীত

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে। আজ শুক্রবার এক বিবৃতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের তারকা ব্যাটসম্যানকে ১২ লাখ রুপি জরিমানা গুণতে হবে।

চলতি আসরে ব্যাঙ্গালোর এবারই প্রথম মন্থর গতির ওভারের শিকার হলো। এজন্য আইপিএলের নিয়মানুযায়ী অধিনায়ক কোহলিকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। পরবর্তীতে আবারো এমন হলে বড় সাজার সম্মুখীন হতে হবে কোহলিকে।

আগের দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯৭ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে কোহলির দল। ফিল্ডিংয়ের সময় লোকেশ রাহুলের দুটি ক্যাচ ফেলে দেওয়া ও ব্যাট হাতে মাত্র ১ রান করার পর শাস্তিও পেতে হচ্ছে তাকে। টস জিতে বোলিং বেছে নেওয়া কোহলি চার পেসারসহ ছয় বোলার ব্যবহার করেন। আর মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাবের ইনিংসটি এক ঘণ্টা ৫১ মিনিট দীর্ঘ হয়।

ঈদ ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ২ জুনের অগ্রিম টিকিট
  • ২৩ মে ২০২৬
জকসুর আবেদনে ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ পেল জবি
  • ২৩ মে ২০২৬
দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081