শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা, জরিমানা দেড় লাখ টাকা

৩১ জানুয়ারি ২০২৬, ০৭:৪২ PM
শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা © সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বিএনপি জোটের এক প্রার্থীর প্রতিনিধিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণবিধিমালা- ২০২৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক) নির্বাচনী প্রচারণা চালান। শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা আচরণ বিধিমালা-২০২৫-এর ১৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। 

তিনি বলেন, অভিযানের সময় অনুষ্ঠানের আয়োজক ও প্রার্থীর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকারোক্তির পর আচরণবিধিমালার ২৭(ক) ধারায় প্রার্থীর উপস্থিত প্রতিনিধির বিরুদ্ধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা কঠোরভাবে অনুসরণের বিষয়ে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে মাঝরাতে ২৭ শিক্ষককে ডেকে এসএসসির খাতা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9