বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন

১১ সেপ্টেম্বর ২০২০, ১০:২৩ PM

© সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) মো. হোসেন ইমাম শুক্রবার বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি।

ইমাম ২০১৩ সালে বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে বিসিবিতে যোগ দেন। তিনি ২০১৪ সালে আইসিসি টি২০ বিশ্বকাপ, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবং ২০১৬ সালের এশিয়া কাপসহ অনেকগুলো ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে বিসিবির নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধান ও সমন্বয় করেন।

তিনি ২০১৯ সালে আয়ারল্যান্ড এবং ২০২০ সালে পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব সামলান। সবগুলো ভেন্যুতেই তিনি বিসিবির নিরাপত্তা ব্যবস্থা পদ্ধতির দায়িত্বে ছিলেন।

টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়
  • ২৩ মে ২০২৬
রেস্টুরেন্টে ‘গোপন বৈঠক’, যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
  • ২৩ মে ২০২৬
তিনবিঘা করিডোর সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় …
  • ২৩ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ৯ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২৩ মে ২০২৬
ঈদ ফিরতি ট্রেনযাত্রা: আজ মিলবে ২ জুনের অগ্রিম টিকিট
  • ২৩ মে ২০২৬
জকসুর আবেদনে ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ পেল জবি
  • ২৩ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081