নওগাঁর সীমান্তে অভিযান চালিয়ে কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি উদ্ধার

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ PM
রাধা-রানীর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

রাধা-রানীর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ © টিডিসি ফটো

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে উপজেলার হাপানিয়া সীমান্ত ফাঁড়ির এলাকার ফজলেপুর নামক স্থানে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ফজলেপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা, মূল্যবান মূর্তিটি সীমান্ত পথে দেশের বাইরে তথা ইণ্ডিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে মূর্তিটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সাথে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধারকৃত মূর্তিটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পাহাড়পুর বৌদ্ধ বিহার কিংবা মহাস্থান যাদুঘরে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।

ট্যাগ: নওগাঁ
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬