রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়: রাশেদ খাঁন

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ PM
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন © টিডিসি ফটো

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, সংসদে রুমিন ফারহানা যে ভাষায় বক্তব্য দিয়েছেন, তা কার্যত আওয়ামী লীগেরই ভাষা। তার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়। তিনি সংসদে পরোক্ষভাবে আওয়ামী লীগেরই প্রতিনিধিত্ব করছেন।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জামায়াতে ইসলামী যেকোনো শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের বিভিন্ন ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্থানীয় রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ঝিনাইদহ
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬