বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ PM
৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার

৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার © টিডিসি ফটো

বরগুনার পাথরঘাটায় একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ইব্রাহিম নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ চরদুয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিশ্বাসবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কালিয়ার খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা।

অভিযানকালে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে এসব হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করা হয়। একই সঙ্গে বোটটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা হরিণের মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। তিনটি চামড়ার মূল্য ৩ হাজার টাকা এবং হরিণের মাথার মূল্য প্রায় ১ হাজার টাকা।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ইব্রাহিম এবং জব্দ করা মাংস, চামড়া, মাথা ও কাঠের বোট পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বলেন, এ বিষয়ে বন বিভাগের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬