স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলেই

১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ PM
 আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলেই

আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলেই © টিডিসি ছবি

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে দেখতে চান। মজা করে তিনি জানিয়েছেন, স্কালোনি যদি বোকা জুনিয়র্সের দায়িত্ব নেন, তাহলে তিনি আবারও ক্লাবটির মাঠ বোম্বোনেরায় যেতে পারেন। খবর টিওয়াইসি স্পোর্টস। 

নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে মাইলেই লেখেন, ‘আলেহান্দ্রো ফান্তিনো বিশাল তারকা স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হওয়ার প্রস্তাব দিচ্ছেন। আমি যাদের এতটা শ্রদ্ধা করি, তাদের নাম নিয়ে এভাবে ছোড়াছুড়ি করা বন্ধ করুন। নইলে আমি আবার বোম্বোনেরায় যাওয়া শুরু করব... চিয়াও!’

মাইলেইর এই পোস্টটি আসে স্কালোনির দুই বছর আগের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। পুজাতো শহরে জন্ম নেওয়া স্কালোনি তখন ‘নেউরা’কে দেওয়া ওই সাক্ষাৎকারে হাসতে হাসতে বলেছিলেন, আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার পর যেকোনো ক্লাবের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

সাক্ষাৎকারে আলেহান্দ্রো ফান্তিনো একাধিকবার স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হওয়ার প্রস্তাব দেন। তবে স্কালোনি জানান, তার সন্তানরা রিভার প্লেটের সমর্থক।

স্কালোনির প্রতি নিজের মুগ্ধতার কথা এর আগেও জানিয়েছিলেন মাইলেই। কয়েক মাস আগে তিনি বলেছিলেন, শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব বিষয়ে পড়ানোর জন্য স্কালোনি উপযুক্ত।

সেসময় স্কালোনির সঙ্গে দেখা করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন মাইলেই। তবে আর্জেন্টিনার রাজনৈতিক মেরুকরণের বর্তমান পরিস্থিতিতে স্কালোনিকে কোনো ধরনের বিতর্কে জড়াতে চান না তিনি। এ কারণে নিজে থেকে স্কালোনির সঙ্গে দেখা করার চেষ্টা করছেন না বলেও জানিয়েছিলেন মাইলেই।

লিবারতাদ আভানসা দলের প্রতিষ্ঠাতা মাইলেই বিভিন্ন সময় বলেছেন, সাম্প্রতিক সময়ে বোকা জুনিয়র্সের পরিচালনা নিয়ে তিনি অসন্তুষ্ট। ২০১৩ সালে হুয়ান রোমান রিকেলমে ক্লাবটিতে ফিরে আসার পরও তার অসন্তোষ তৈরি হয়। এসব কারণেই তিনি আর বোকা জুনিয়র্সের সমর্থক নন বলে জানিয়েছেন।

২০২৩ সালে প্রেসিডেন্ট প্রার্থী থাকা অবস্থায় বোকা জুনিয়র্সের মাঠে যাওয়ার প্রসঙ্গে মাইলেই বলেছিলেন, ‘মার্তিন পালার্মোর বিদায়ের দিনই আমি সর্বশেষ মাঠে গিয়েছিলাম। কারণ সেই ধাক্কা আমি কাটিয়ে উঠতে পারিনি।’

তবে বোকা জুনিয়র্সের সঙ্গে মাইলেইর সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি। তিনি এখনো ক্লাবটির সদস্য। টাইটান নামে পরিচিত মার্তিন পালার্মোর বিদায়ের ১৫ বছর পর এবার বোকা জুনিয়র্সের মাঠে আবার ফেরার সম্ভাবনার ইঙ্গিত দিলেন মাইলেই।

‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9