কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ AM
 বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © টিডিসি ছবি

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে ফাইনালের ভেন্যু ঘোষণা করেনি। ফাইনাল আয়োজনের দৌড়ে মরক্কোর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে স্পেন।

বৃহস্পতিবার স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইএফইর বরাতে জানা যায়, মরক্কোর বুজনিকায় আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানে ফুজি লেকজা বলেন, ‘বেনস্লিমান প্রদেশ ২০৩০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের গৌরব অর্জন করবে।’

বেনস্লিমান শহরটি কাসাব্লাঙ্কা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত হচ্ছে ‘হাসান দ্বিতীয় স্টেডিয়াম’। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার। নির্মাণকাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল-নির্দিষ্ট স্টেডিয়াম।

২০৩০ সালে বিশ্বকাপের ১০০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে এবারের আসরটি হতে যাচ্ছে ব্যতিক্রমী। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি মহাদেশের ছয়টি দেশ মিলে আয়োজন করবে বিশ্বকাপ।

আসরের প্রথম তিনটি ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। এরপর টুর্নামেন্টের মূল অংশের বাকি ম্যাচগুলো যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬