২০২২ সালে হবে দুই ফুটবল বিশ্বকাপ, পরিকল্পনা ফিফার!

২৪ জুন ২০২০, ০১:৩৯ PM

© সংগৃহীত

করোনা মহামারির কারণে থমকে যাওয়া ফুটবল খেলা সচল করতে চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)  এবং ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে আরও বড় খবর সামনে এলো। ২০২২ সালে দুই ‘বিশ্বকাপ’ আয়োজন করার পরিকল্পনা করছে ফিফা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, করোনার কারণে ফুটবলের শিডিউল ঠিক নেই। তবে ২০২২ সালের শীতে কাতারে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। ওই বছরই গ্রীষ্মে বসবে ক্লাব বিশ্বকাপ। এই পরিকল্পনা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। এতে সায় আছে উয়েফারও।

কাতারের তীব্র গরমের কারণে প্রথমবারের মতো শীতকালে বসবে বিশ্বকাপের আসর। এর ফলে সূচিতে ব্যাপক পরিবর্তন আসবে। ক্লাব ফুটবলে ২০২৩-২৪ মৌসুমের আগে সূচি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। এর প্রভাব পড়বে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।

করোনার কারণে ২০২১ সালে নিয়ে যাওয়া হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। চীনে বসার কথা ছিল ক্লাব বিশ্বকাপের আসর। করোনার কারণে তাও এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ওই আসরে ২৪টি ক্লাব অংশগ্রহণ করে পাবে ২০ মিলিয়ন ইউরো। শিরোপা জিতলে পাবে বাড়তি ১০০ মিলিয়ন ইউরো।

সবকিছু ঠিক থাকলে, ক্লাব বিশ্বকাপের আগামী আসরে ইউরোপের আটটি ক্লাবের সঙ্গে দক্ষিণ আমেরিকার ছয়টি ক্লাব অংশ নেবে। বাকি জায়গাগুলো কনকাকাফ, এশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়া অঞ্চলের।

পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9