শিক্ষা আইনের খসড়া প্রকাশ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ PM
মাউশি

মাউশি © সম্পাদিত

নতুন শিক্ষা আইন প্রণয়নের জন্য খসড়া প্রকাশ করা হয়েছে। এই আইনের খসড়ার ওপর মতামত আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে উল্লিখিত ই-মেইলে পাঠাতে হবে। বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই আইন প্রণয়ন হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ খসড়া প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে [email protected] এই ইমেইলে নির্ধারিত সময়ের মধ্যে মতামত পাঠাতে হবে। মন্ত্রণালয় আরো জানায়, নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার, সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ অবারিত, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও সর্বজনীন করা এবং শিক্ষক ও শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করিয়া আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচলিত আইনের বিধানগুলো অধিকতর সংহত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বা সম্পূরক বিধান প্রণয়নকল্পে আনীত।

যেহেতু মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেহেতু, শিক্ষা সম্পর্কিত প্রচলিত আইনের বিধানগুলোকে অধিকতর সমন্বিত ও কার্যকর করার উদ্দেশ্যে পরিপূরক বা সম্পূরক বিধান প্রয়োজন। সেহেতু, এই আইন প্রণয়ন করা হলো।

খসড়া আইন দেখতে ক্লিক করুন শিক্ষা আইন 

ট্যাগ: শিক্ষা
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬