৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ PM
গরুর মাংস

গরুর মাংস © সংগৃহীত

রোজায় ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০, প্রতি লিটার দুধ ৮০ এবং প্রতিটি ডিম আট টাকা করে বিক্রি হবে। রবিবার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান কেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জানা গেছে,  সরকারি এই উদ্যোগ রমজান মাসে সাধারণ মানুষের পণ্যের সহজলভ্যতা ও সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এবারের রমজানে পণ্যের বিক্রির স্থান বাড়িয়ে মোট ৪৮টি স্থানে সুলভ মূল্যে পণ্য বিক্রি করা হবে। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, রোজাদারদের ভোগান্তি কমাতে সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরবরাহকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বছর বেশিসংখ্যক জায়গায় পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে।  

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬