গোলাম রাব্বানীর প্রচেষ্টায় চাকরি পেল টিএসসির সেই কণা

০২ জুলাই ২০১৯, ১১:১৫ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যারা নিয়মিত যান তাদের সবার নিকটই পরিচিত পূর্বকোণের কণার চায়ের দোকান।চায়ের দোকান চালিয়ে নিজের লেখাপড়া করানোর পাশাপাশি ক্যান্সার আক্রান্ত অসুস্থ বৃদ্ধা মায়ের সংসার চালিয়ে আসছে সে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রচেষ্টায় চাকরির ব্যবস্থা হয়েছে কণার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে নিয়োগ পাচ্ছে কণা।

এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন গোলাম রাব্বানী। সেখানে তিনি লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যতটা পরিচিত আড্ডাবাজদের কাছে, ঠিক ততোটাই পরিচিত পূর্বকোণের কণার চায়ের দোকানটি। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই দেখছি, ছোট একটা মেয়ে চায়ের দোকান চালিয়ে একদিকে নিজের লেখাপড়া অন্যদিকে অসুস্থ বৃদ্ধা মায়ের সংসার চালিয়ে আসছে।’

তিনি বলেন, ‘বইমেলার সময় সহসা কণার টি-স্টলসহ টিসসির দোকানগুলো বন্ধ করে মানবিক সাহায্যের আবেদন নিয়ে ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে কণা ছাত্রলীগের শরণাপন্ন হয়। ছাত্রলীগের উদ্যোগে তখন খুলে দেয়া হয় টিএসসির দোকানগুলো। আমরা কথা দিয়েছিলাম, এইচএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ কণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চাকরির আপ্রাণ চেষ্টা করবো।’

কণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে ‘অফিস সহকারী’ পদে যোগদানের নিয়োগপত্রটি হাতে পেয়েই আনন্দাশ্রু নিয়ে ছুটে এসেছে ছাত্রলীগের বড় ভাইয়ের কাছে উল্লেখ করে তিনি বলেন, ‘অসহায় মেয়েটি অন্তঃপ্রাণ ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এবং ছাত্রলীগের নিউক্লিয়াস 'ঢাকা বিশ্ববিদ্যালয়' শাখা ছাত্রলীগকে। জীবনসংগ্রামের অদম্য যোদ্ধা, আমাদের সবার প্রিয় ছোটবোন, টিএসসির কণার জন্য সবাই দোয়া করবেন।’

মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9