ভ্রমণ পিয়াসু

১১ জানুয়ারি ২০১৯, ০৬:৪০ PM

© সংগৃহীত

ভ্রমণ পিয়াসু
মতিউর রহমান মিয়াজি  

আমি ভ্রমণ পিয়াসু এক নাবিক ,
ব্যস্ততার মাঝেও ছুটি দিগ্বিদিক। 
যেখানে সাগরের লোনাপানি,
সূর্যের আলোতে অপরূপ ঝলকানি,
সেখানেই আমি ছুটে যাই ঠিক।

আমি এক ভ্রমণ পিয়াসু পান্থ, 
ভ্রমণেই মন হয় চঞ্চল-শান্ত।
যেখানে রয়েছে গভীর অরণ্য, 
খরগোশ-হরিণের অভয়ারণ্য,
সেখানেই ছুটি; আমি ক্লান্ত।

আমি এক ভ্রমণ পিয়াসু কবি,
হৃদয়ের মণিকোঠায় আঁকি প্রকৃতির ছবি।
যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে পাহাড়,
আর সুশোভিত নহরের বাহার, 
সেখানেই ফুটে উঠে বাংলার প্রতিচ্ছবি। 

চাকরির শেষ দিন আর শেষ হলো না প্রধান শিক্ষকের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বরযাত্রীর গাড়ি থেকে ‘অপহৃত’ নববধূ, দিলেন ভিডিও বার্তা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ, বহাল আগের নিয়ম
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মশা নিধনে লাখ লাখ টাকা খরচ, তবু বাড়ছে উপদ্রব
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কমনওয়েলথ স্কলারশিপে বিনামূল্যে পড়ুন যুক্তরাজ্যে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল হওয়ায় বেতন খুব বেশি বাড়বে, বিষয়টা সে রকম নয়: তথ্য …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬