আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চাইলেন সালমান খান

২৩ জুলাই ২০২২, ১১:২১ AM
সালমান খান

সালমান খান © ফাইল ছবি

পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার পরপরই বলিউড অভিনেতা সালমান খান ও তার বাবা সেলিম খানকে ক্রমাগত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। নিজের নিরাপত্তার জন্য নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চাইতে মুম্বাই পুলিশের কাছে একটি লিখিত আবেদন করেছেন সালমান খান।

শুক্রবার (২২ জুলাই) মুম্বাই পুলিশ কমিশনার বিবেক পানসালকারের সঙ্গে দেখা করেন এ বলিউড অভিনেতা। 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হুমকি চিঠি পাওয়ার পর থেকেই নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সালমান। এমনকি এ বছর ঈদের দিনেও ঘর থেকে বাইরে বের হননি সালমান। অন্যান্য বছরের মতো ভক্তদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানাননি তিনি। এবার নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চাইতে মুম্বাই পুলিশের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি। সে কারণেই নাকি কমিশনারের সঙ্গে দেখা করেন সালমান।

আরও পড়ুন: আমার আত্মার গায়ে কোনো পোশাক নেই: রণবীর।

এর আগে, হত্যার হুমকি দেয়া চিঠি উদ্ধার করেছিলেন সেলিমের নিরাপত্তা কর্মীরা। এ নিয়ে ইতোমধ্যেই এফআইআর  দায়ের হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে সালমানের আশেপাশে। এই ঘটনায় সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকেই সন্দেহ করছে পুলিশ। কৃষ্ণসার হরিণ-কাণ্ডে সালমানকে হুমকি দিয়েছিলেন এই লরেন্সই।

দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাল
  • ১৮ নভেম্বর ২০২৬
‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’— প্রধানমন্ত্রী
  • ১৮ নভেম্বর ২০২৬
কমোডের ফ্লাশে দুটি বোতাম থাকে কেন, কোনটির কী কাজ জেনে নিন
  • ১৮ নভেম্বর ২০২৬
রাজধানীর আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • ১৮ নভেম্বর ২০২৬
হোমিওপ্যাথি ওষুধকে মাদক আইনের বাইরে রাখার দাবি
  • ১৮ নভেম্বর ২০২৬
জগন্নাথের পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬ কর্মকর্তাকে মারধর…
  • ১৮ নভেম্বর ২০২৬