বর্ষা ছাড়া অন্য নায়িকাকে জড়িয়ে ধরবেন না অনন্ত জলিল

১০ জুলাই ২০২২, ০৮:৫৬ PM

© ফাইল ছবি

স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা ছাড়া অন্য কোনও নায়িকার সঙ্গে কাজ করেন না ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ভয়েস অব আমেরিকা বাংলা অনন্ত জলিলের কাছে প্রশ্ন রেখেছে, অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। যদি আপনি হলিউড মুভি করাটাকে সম্ভব করে ফেলেন; সেক্ষেত্রে আপনি কাকে নেবেন নায়িকা হিসেবে? অ্যাঞ্জেলিনা জোলি?

অনন্ত জলিল উত্তর দিয়েছেন, অ্যাঞ্জেলিনা জোলি শুধু আমার নয়; সারা পৃথিবীর পছন্দের নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। যদি গল্প ওই ধরনের হয়। নায়িকাকে বুকে জড়িয়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে রোমান্টিক ওই ধরনের ঘনিষ্ঠ দৃশ্য না থাকে, তাহলে চিন্তা করব। আর আমরা আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে চাই না। যদি আমরা কখনও হলিউডের মুভি করার চিন্তা করি, আমাদের নানা ব্যবসা-বাণিজ্য আছে। আমি যদি করার চেষ্টা করি, আল্লাহতায়ালার দয়ায় সেটা পারব। যেহেতু গোটা ওয়ার্ল্ডে আমার একটা পরিচিতি আছে।

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে আজ রোববার (১০ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা। সিনেমায় অনন্ত জলিলকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। নানা সন্ত্রাসগোষ্ঠী দমনে অভিযানে অংশ নেবেন তিনি।

সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ইরানের মুর্তজা অতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।

এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
  • ১৮ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে তিন বছরের শিশু আবু বক্করের চোখে অস্ত…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিজে অসুস্থ হয়েও হুইলচেয়ারে হাসপাতালে যুবদল নেতাকে দেখতে গ…
  • ১৮ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজের বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’, নেপথ্যে এআই আতঙ্ক 
  • ১৮ নভেম্বর ২০২৬
লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিডে চালকের আসনে দক্ষিণ আফ্রি…
  • ১৮ নভেম্বর ২০২৬
চবির হীরকজয়ন্তীতে শিবির-ছাত্রদলের হাতাহাতি, চাকসু নেতাসহ আহ…
  • ১৮ নভেম্বর ২০২৬