মারা গেলেন অভিনেত্রী শর্মিলী আহমেদ

০৮ জুলাই ২০২২, ১০:৪৩ AM
শর্মিলী আহমেদ

শর্মিলী আহমেদ © ফাইল ফটো

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে আজ শুক্রবার (৮ জুলাই) সকালে শর্মিলী আহমেদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, ‘আমার সুন্দর চাচী, খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ চাচী আজ সকালে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার আত্মার শান্তি কামনা করছি।’

ষাটের দশকের অন্যতম নায়িকা ছিলেন শর্মিলী আহমেদ। বয়সকে তুড়ি মেরে প্রায় পাঁচ দশক ধরে বিরতিহীন অভিনয় করেছেন তিনি। তার অনুপস্থিতি শোবিজ অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি।

বিস্তারিত আসছে...

প্রতিষ্ঠানপ্রধানের ভাইভা নিয়ে গোয়েন্দা রিপোর্টের অপেক্ষায় শ…
  • ২৪ জুন ২০২৬
মিরসরাই সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
  • ২৪ জুন ২০২৬
বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা, চুক্তি হয়, ছবি ওঠে—তারপর …
  • ২৪ জুন ২০২৬
শেষ ম্যাচ জিতলেও ফিফার নতুন নিয়মে বিশ্বকাপ থেকে বিদায় ৫ দ…
  • ২৪ জুন ২০২৬
মসজিদে ঝুলছিল ইমামের মরদেহ, চিরকুট উদ্ধার
  • ২৪ জুন ২০২৬
কফি পান করছেন? স্বাদ বাড়াতে ব্যবহৃত এই ৫ উপাদান হতে পারে ক্…
  • ২৪ জুন ২০২৬