ফের জুটি বাঁধছেন শাহরুখ-সালমান!

০৫ জুলাই ২০২২, ০৯:১৯ AM
শাহরুখ খান ও সালমান খান

শাহরুখ খান ও সালমান খান © ফাইল ছবি

দীর্ঘ ২৭ বছর পর আবারও জুটি বাঁধতে চলেছেন বলিউডের দুই কিং খ্যাত সালমান খান ও শাহরুখ খান। পুরো বলিউড জুড়ে এখন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

জানা গেছে, শাহরুখ-সালমানকে নিয়ে জুটি বাঁধার কাজটি করতে যাচ্ছেন  যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। সিনেমার স্ক্রিপ্ট থেকে সংলাপ সব কিছু নিয়েই কাজ শুরু করে দিয়েছেন তিনি। ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের শুরুতে শুটিং শুরু হতে পারে এই ছবির। তবে সিনেমা পরিচালনা কে করবেন সেই বিষয়ে আপাতত কোনো কিছু জানা যায়নি। 

এদিকে সম্প্রতি ভক্তদের সাথে ইনস্টাগ্রামে লাইভে সালমান খানের সঙ্গে ছবি করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন শাহরুখ খান। এরপর থেকেই গুঞ্জন আরও বেড়ে গেছে।

আরও পড়ুন: প্রেসক্লাবে নিজের গায়ে আগুন দেয়া সেই ব্যক্তির মৃত্যু

ইনস্টাগ্রামের ওই লাইভে শাহরুখ খানকে তার এক ভক্ত  জিজ্ঞেস করেন, সত্যিই কি অভিনেতা বলিউডের ভাইজানের সঙ্গে 'টাইগার ৩' ছবিতে কাজ করছেন? 

জবাবে শাহরুখ জানান, সালমানের সঙ্গে কাজ করার সময় এটা মনে হয় না যে কাজ করছি। ওর সঙ্গে কাজের সময় ভালোবাসা, আনন্দ, বন্ধুত্ব, ভাতৃত্ব এগুলো অনেক বেশি বড় ফ্যাক্টর বলে হয়। আর সেই কারণেই ওর সঙ্গে কাজ করতে এত ভালো লাগে।

তিনি আরও বলেন, গত দুবছর দুর্দান্ত ছিল। কারণ আমি ওর ছবিতে কাজের সুযোগ পেয়েছি। জিরো ছবিতে ও আমার একটি গানে যোগ দিয়েছিল। পাঠান-এও আছে। আমি জানি না বিষয়টি কোনো সিক্রেট কি না, তবে আমি টাইগার-৩ তে অবশ্যই থাকার চেষ্টা করব।

সূত্র : এই সময়, সংবাদ প্রতিদিন

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close