এবারের ঈদেও গান শোনাবেন মাহফুজুর রহমান

০৩ জুলাই ২০২২, ০৪:৪৫ PM
ড. মাহফুজুর রহমান

ড. মাহফুজুর রহমান © ফাইল ছবি

এবারের কোরবানির ঈদেও গান শোনাবেন  এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সেই সূত্র জানিয়েছে, ঈদের রাতেই (১০ জুলাই) একগুচ্ছ গান নিয়ে হাজির হবেন ড. মাহফুজুর রহমান।

জানা গেছে, আগেই এই অনুষ্ঠানের গান এবং ভিডিওর শুটিং সম্পন্ন করেছেন ড. মাহফুজুর রহমান। মাঝে কিছুদিন তিনি দেশের বাইরে ছিলেন। ফলে নিজের একক সংগীতানুষ্ঠানের বিষয়ে আপডেট দিতে পারেননি।

আরও পড়ুন: নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে সুখবর নেই

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। নিজের একান্ত ভালোবাসা থেকেই গান করেন বলে বিভিন্ন সময় জানিয়েছেন এই গায়ক।

ট্যাগ: বিনোদন
ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
  • ১৮ নভেম্বর ২০২৬
দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাল
  • ১৮ নভেম্বর ২০২৬
‘ভাই আগে বলে নেই তারপর তালি দেন’— প্রধানমন্ত্রী
  • ১৮ নভেম্বর ২০২৬
কমোডের ফ্লাশে দুটি বোতাম থাকে কেন, কোনটির কী কাজ জেনে নিন
  • ১৮ নভেম্বর ২০২৬
রাজধানীর আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • ১৮ নভেম্বর ২০২৬
হোমিওপ্যাথি ওষুধকে মাদক আইনের বাইরে রাখার দাবি
  • ১৮ নভেম্বর ২০২৬