হাতে হারিকেন নিয়ে গাইবেন মাহফুজুর রহমান

২৫ এপ্রিল ২০২২, ০২:১৯ PM
গানের দৃশ্য

গানের দৃশ্য © সংগৃহীত

২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে টিভির পর্দায় হাজির হোন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রথম বছরই গান গেয়ে হইচই ফেলে দেন তিনি। আলোচনা-সমালোচনার ঝড় উঠে তার গান নিয়ে। সেই ঝড় এখনও থামেনি। এবার ঈদেও তিনি গান শুনাবেন।

আসন্ন রোজার ঈদে ১০টি গান শোনাবেন মাহফুজুর রহমান। তার এই একক সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘তুমি আমার প্রেয়সী’। এর গানগুলো লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ ও রাজেশ ঘোষ। সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: অভিনয়ের বাইরে যে চাকরি করেন হাবু ভাই!

এবারের অনুষ্ঠানে একটি গানের দৃশ্যে মাহফুজুর রহমানের হাতে হারিকেন দেখা যাবে। কী কারণে তিনি এটা হাতে নিয়েছেন, তা অবশ্য পরিষ্কার নয়। অনুষ্ঠান প্রচারের পর সেটা বোঝা যাবে।

ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। যাতে রয়েছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবার একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। ‘হৃদয় ছুঁয়ে যায়’ শীর্ষক সে অনুষ্ঠানের পর থেকে প্রতি ঈদেই গান শোনাচ্ছেন তিনি। বিতর্ক, সমালোচনা হলেও দমে যাওয়ার পাত্র নন তিনি। নিজের ওপর ভরসা রেখে গান করেই যাচ্ছেন।

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close