এবার রানু মণ্ডলের সঙ্গে জুটি বাঁধলেন হিরো আলম

১০ এপ্রিল ২০২২, ০১:৪৯ PM
রানু মন্ডল ও হিরো আলমের গান রেকর্ডিং

রানু মন্ডল ও হিরো আলমের গান রেকর্ডিং © সংগৃহীত

ওপার বাংলার আলোচিত গায়িকা রানু মন্ডল ও এপার বাংলার সমালোচিত গায়ক হিরো আলম এবার সিনেমার গানে একসঙ্গে জুটি বাঁধলেন।

শনিবার (৯ এপ্রিল) কলকাতার একটি স্টুডিওতে গানটিতে হিরো আলমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রানু মন্ডল। ‘তুমি ছাড়া আমি’ শিরোনামে এই গানটির কথা ও সুর করেছেন এফ এ প্রীতম। সংগীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহিন।

গতকালই (৯ এপ্রিল) দুই বাংলার শীর্ষ গণমাধ্যমগুলোতে ‘কাঁচা বাদাম’ খ্যাত কলকাতার ভূবন বাদ্যকরের সঙ্গে তার একটি দ্বৈত গান গাওয়ার খবর প্রকাশিত হয়।

আরও পড়ুন: অভিনেতা ও সাংসদ ফারুকের মৃত্যুর খবর সত্য নয়

সে রেশ কাটতে না কাটতেই এবার ওপার বাংলার আরেক ভাইরাল শিল্পী রানু মণ্ডলের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। গানটির শিরোনাম ‘তুমি ছাড়া আমি’। হিরো আলমের নতুন সিনেমা ‘বউ জামাইয়ের লড়াই’-এ গানটি ব্যবহার করা হবে।

গানটি প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘রানু দিদি তো সত্যিকার অর্থে ভালো গায়িকা। তার কণ্ঠ শুনে বলিউড থেকে হিমেশ রেশামিয়া এসেছেন, তাঁকে বলিউডে গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন। তার সঙ্গে গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি কলকাতায় এসে দুটি গান করেছি, আশা করি গানগুলো শ্রোতাদের ভিন্ন বিনোদন দেবে।’

গানটি যৌথভাবের প্রযোজনা করেছে যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়াল। এই গানের ভিডিও পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার (বাচ্ছা)।

সিনেমাটিতে হিরো আলমের সঙ্গে অভিনয় করবেন চিত্রনায়িকা মুনমুন। সিনেমাটি পরিচালনা করবেন বাবুল রেজা। এতে আরও অভিনয় করবেন গাঙ্গুয়া, নুসরাত, জারা জেরিন প্রমুখ।

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950