দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

১৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ AM
 সার্জেন্ট সাবিহা

সার্জেন্ট সাবিহা © সংগৃহীত

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তারের দেনমোহর নির্ধারিত ছিল ২ লাখ টাকা। বিয়ের দিন নগদে পরিশোধ করা হয়েছিল ১০ হাজার টাকা। বাকি ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। তবে বিবাহবিচ্ছেদের সময় সাবেক স্বামী পুলিশ পরিদর্শক মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নেন তিনি। এফডিআর ভেঙে ও ধার-কর্জ করে এই বিপুল পরিমাণ টাকা দিতে হয়েছিল মাহবুব আলমকে। সম্প্রতি সাবিহার ব্যাংক হিসাবে এই অর্থ স্থানান্তরের বিষয়টি প্রকাশ্যে আসার পর আলোচনা শুরু হয়েছে।

২০২২ সালের ৩০ আগস্ট মাহবুব আলমের সঙ্গে সাবিহার বিবাহবিচ্ছেদ হয়। ওই দিনই সাবিহাকে ৫০ লাখ টাকা দেন মাহবুব আলম। তবে তিনি সরাসরি সাবিহার হাতে টাকা দেননি। নগদ অর্থ গ্রহণ করেন সাবিহার ঘনিষ্ঠ বন্ধু ও রাজশাহীর নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম।

পরে সাইফুল তাঁর নিউরন নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে ওই টাকা জমা দেন। একই দিন সেখান থেকে ৫০ লাখ টাকা সাবিহার ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।

সম্প্রতি সাবিহার ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে এত দিন সাবিহা ও সাইফুল কেউই এই অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

অবশেষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর চণ্ডীপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাইফুল ইসলাম। সেখানে তিনি ৫০ লাখ টাকা লেনদেনের বিষয়টি প্রকাশ করেন। তাঁর দাবি, সার্জেন্ট সাবিহা ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের সময় এই অর্থ লেনদেন হয়েছিল।

সংবাদ সম্মেলনে বিবাহবিচ্ছেদের কাগজপত্র দেখিয়ে সাইফুল বলেন, যেদিন তাঁদের বিবাহবিচ্ছেদ হয়, সেদিনই সাবিহা তাঁর মাধ্যমে মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এত বড় অঙ্কের টাকা নিজের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি।

সার্জেন্ট সাবিহা ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের নিকাহনামা পর্যালোচনা করে দেখা যায়, ২০২০ সালের ১০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজী অফিসে কাজী মো. জিল্লুর রহমান তাঁদের বিয়ে পড়ান।

নিকাহনামায় দেনমোহরের পরিমাণ উল্লেখ করা হয়েছে ২ লাখ টাকা। এর মধ্যে একটি স্বর্ণের নাকফুল ও একটি ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধ করা হয়েছিল। বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল।

তবে দেনমোহরের বাকি টাকা ১ লাখ ৯০ হাজার হলেও বিবাহবিচ্ছেদের সময় কেন সাবিহাকে ৫০ লাখ টাকা দেওয়া হয়েছিল, সেই প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি সাইফুল ইসলাম।

এ বিষয়ে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

অন্যদিকে, রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। বিবাহবিচ্ছেদের সময় সাবেক স্ত্রীকে ৫০ লাখ টাকা দেওয়ার বিষয়ে জানতে তাঁর সঙ্গেও মুঠোফোনে যোগাযোগ করা হয়।

এ সময় মাহবুব আলম জানান, সাবেক স্ত্রীকে নিয়ে তিনি এখন কিছু বলতে চান না। সময় হলে সবকিছু জানাবেন।

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950