নিউইয়র্কে শাকিব, হলিউডের ঘোষণা আসছে আজ

১৫ নভেম্বর ২০২১, ০৪:৩৬ PM
নিউইয়র্কের টাইমস স্কয়ারে শাকিব

নিউইয়র্কের টাইমস স্কয়ারে শাকিব © ফাইল ছবি

বাংলা সিনেমার ‘কিং খান’ খ্যাত অভিনেতা, শাকিব খান বর্তমানে হলিউডের দেশ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’ এর প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গত ১২ নভেম্বর নিউইয়র্কে পৌঁছান তিনি। সেখানে পৌঁছে টাইমস স্কয়ারে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় শাকিবকে। 

আর নায়ক শাকিবের এটি প্রথম নিউিইয়র্ক সফর হওয়ায় শুধু প্রবাসী নয়, দেশীয় ভক্তরাও যেন একটু বেশি কৌতুহলী। তারা অপেক্ষায় আছেন শাকিবের চমকপ্রদ ঘোষণার জন্য। শাকিব নিজেও দিয়েছেন এমন ইঙ্গিত। নিজের সফরকে আখ্যায়িত করেছেন ‘নিউ হোপস’ হিসেবে। 

সোমবার (১৫ নভেম্বর) নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করার কথা শাকিব খানের। সেখানে তিনি হলিউড কেন্দ্রীক নতুন ছবির ঘোষণা দেবেন বলে জানা গেছে। ঢালিউড কিং শাকিবের প্রযোজনায় ‘প্রিয়তমা’ শিরোনামে নির্মিতব্য সিনেমার পরিচালক হিমেল আশরাফও শাকিবের সাথে আছেন।

তবে সংবাদ সম্মেলনের আগে শাকিবের নতুন ছবি নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না কেউই। সংবাদ সম্মেলনে শাকিব নিজেই বিস্তারিত জানাবেন এবং সিনেমাটির পরিচালকসহ অন্যরাও  এসময় সঙ্গে থাকবেন। 

হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ জুলাই পর…
  • ২৪ জুন ২০২৬