অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই

০৩ মার্চ ২০২৬, ০৭:২৯ PM
বৈদ্যনাথ সাহা

বৈদ্যনাথ সাহা © সংগৃহীত

বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই। আজ (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অপু জানিয়েছেন, বৈদ্যনাথ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং যশোরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক পেজে অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “অভিনয়শিল্পী সংঘের সন্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।”

বৈদ্যনাথ সাহার মৃত্যু সংবাদ প্রকাশিত হতেই নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা শোক প্রকাশ করেছেন। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, “খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি।” এছাড়া গোলাম ফরিদা ছন্দাসহ আরও অনেকে সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন।

দীর্ঘদিন ধরেই নাটক ও চলচ্চিত্রে অবদান রেখে চলা বৈদ্যনাথ সাহা বহু প্রজন্মের দর্শক ও শিল্পীকে প্রেরণা দিয়েছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শিল্পী মহলে শোকের ছায়া নেমেছে।

রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬