ফের বিয়ের পিঁড়িতে বসছেন অপূর্ব

০১ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৯ PM
অপূর্ব ও শাম্মা

অপূর্ব ও শাম্মা © টিডিসি ফটো

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আগামীকাল ২ সেপ্টেম্বর মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে তার বিয়ে। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে তার গায়ে হলুদ।

জানা গেছে, অপূর্বর হবু স্ত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি একজন আমেরিকা প্রবাসী। বিয়ের জন্যই সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন। এটি অপূর্বর তৃতীয় এবং শ্যাম্মার দ্বিতীয় বিয়ে।

নিজের বিয়ের খবরটি নিশ্চিত করে অপূর্ব গণমাধ্যমকে অপূর্ব বলেছেন, ‘বিয়ে করছি, চুরি বা ক্রাইম তো না। ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্যি। আমরা বিয়ে করছি আগামীকাল, ২ সেপ্টেম্বর।’

এটি অপূর্বর তৃতীয় ও শাম্মার দ্বিতীয় বিয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শ্যাম্মার। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এদিকে, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। এর পরের বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব।

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬