আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটিতে পদ পেলেন যে তারকারা

২৫ ডিসেম্বর ২০২০, ০২:৩৮ PM

© সংগৃহীত

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হয়েছেন দেশের জনপ্রিয় এক ঝাঁক অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০১৯-২১ মেয়াদের সেই কমিটিতে আছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, জায়েদ খান, হারুনুর রশিদ, এহসানুল হক মিনু, সংগীতশিল্পী রফিকুল আলম এবং শুভ্র দেব।

সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট নাট্যনির্দেশক মঞ্চসারথী আতাউর রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল।

যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬