বছর সেরা চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ ও ‘ন ডরাই’

০৩ ডিসেম্বর ২০২০, ০৩:৫৪ PM

© ফাইল ফটো

অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এতে ২০১৯ সা‌লের জাতীয় চল‌চ্চিত্র পুরস্কা‌রে সেরা ছ‌বি হি‌সে‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’। তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।

আজ বৃহস্প‌তিবার(৩ ডিসেম্বর) তথ্যমন্ত্রণাল‌য়ের এক প্রজ্ঞাপ‌নে এ তথ্য জান‌া‌নো হ‌য়ে‌ছে।

এ বছর যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়া’। এবার আজীবন সম্মাননা পাচ্ছেন সোহেল রানা এবং সুচন্দা। পাশাপাশি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তারিক আনাম খান এবং শ্রেষ্ঠ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

জানা গেছে, এবার মোট ২৬টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। সেগুলো হলো আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে, শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে, শ্রেষ্ঠ শিশু শিল্পী, শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্র নাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এবং শ্রেষ্ঠ মেকআপম্যান।

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬