আজীবন সম্মাননা পাচ্ছেন আতাউর রহমান

২৭ নভেম্বর ২০২০, ০৩:০০ PM

© ফাইল ফটো

বিশিষ্ট অভিনেতা, নাট্য নির্দেশক ও মঞ্চসারথি আতাউর রহমানকে আজীবন সম্মাননা দিচ্ছে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)। আগামীকাল শনিবার সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে আতাউর রহমানকে এই পুরস্কারে ভূষিত করা হবে।

এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের রজত জয়ন্তী সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ প্রসঙ্গে আতাউর রহমান বলেন, স্বীকৃতি যে কোনো মানুষকে আনন্দিত ও গর্বিত করে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে আমার প্রধান বিচরণ ক্ষেত্র ছিল মঞ্চ নাটক। অভিনয় ও নির্দেশনা ছিল আমার নেশা। টেলিভিশনে বহু নাটকে অভিনয় করে কাজের স্বীকৃতিও পেয়েছি। তিনটি চলচ্চিত্রেও অভিনয় করেছি।

কিন্তু চলচ্চিত্র ও টেলিভিশন নাটক কখনও পরিচালনা করিনি। খণ্ডকালীন অধ্যাপনা করেছি একাধিক প্রতিষ্ঠানে। বিদেশে ভ্রমণ করেছি বহুবার নাট্য বিষয়ে বক্তৃতা দেয়ার জন্য। আমার জীবনের সঙ্গে মঞ্চ নাটক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

তিনি বলেন, বাংলাদেশে কালচারাল রিপোটার্স অ্যাসোসিয়েশন শিল্প ভুবনের কাজের জন্য আজীবন সম্মাননা দিচ্ছে জেনে এই পরিণত বয়সে আমি আনন্দিত এবং অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞ।

ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
হাকিমির গোলে সমতায় মরক্কো
  • ২৫ জুন ২০২৬
গোল বাতিল ব্রাজিলের
  • ২৫ জুন ২০২৬
লুইস হেনরিককে টপকে একাদশে রায়ান, অ্যানচেলত্তির সিদ্ধান্ত নি…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬