শিল্পকলা একাডেমির নতুন পরিচালক আফসানা মিমি

১৪ নভেম্বর ২০২০, ১২:২২ PM
আফসানা মিমি

আফসানা মিমি © ইন্টারনেট

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি। বিজ্ঞাপন ও নাটক দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি, সাফল্য পান পরিচালনাতেও। নন্দিত এই অভিনেত্রী এবার দায়িত্ব পেলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে। তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আফসানা মিমি জানিয়েছেন, তিন বছর মেয়াদে পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে তাকে। গত ১১ নভেম্বর তার সঙ্গে চুক্তি সম্পাদিত হয়। তিনি বলেন, এটা অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

হুমায়ুন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ নাটক দিয়ে পরিচিতি পান আফসানা মিমি। পরে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ‘চিত্রা নদীর পাড়ে’র মতো সিনেমাতে ছিলেন। এছাড়া উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা পান তিনি। কয়েক বছর ধরে অভিনয়ের চেয়ে পরিচালনাতেই বেশি মনযোগী ছিলেন তিনি।

কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬
যে সমীকরণে গ্রুপ পর্ব থেকে বাদ যেতে পারে ব্রাজিল
  • ২৫ জুন ২০২৬
গিঁজনের কলঙ্ক: ফুটবল বিশ্বকাপের কুখ্যাত পাতানো ম্যাচ
  • ২৫ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬