এবারের ঈদেও ভক্তদের গান শোনাবেন মাহফুজুর রহমান

০৩ আগস্ট ২০১৯, ০৫:৫৮ PM
ড. মাহফুজুর রহমান

ড. মাহফুজুর রহমান © ফাইল ছবি

প্রতিবছরের মতো এবারের ঈদুল আজহায় ভক্তদের গান শোনাবেন ড. মাহফুজুর রহমান। এরআগে ২০১৭ সালে তিনি ঈদুল আযহায় প্রথম গান নিয়ে হাজির হন। এরপর থেকে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে গান পরিবেশিত গান নিয়ে। টিভি চ্যানেল এটিএন বাংলায় পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।

মৌলিক গান নিয়েই হাজির হবেন তিনি। ইতোমধ্যে গানগুলোর রেকর্ডিংও শেষ হয়েছে। শেষ হয়েছে গানের ভিডিও দৃশ্যের ধারণ। বিশ্বের নানা দেশের লোকেশনে গানগুলো চিত্রায়িত হয়েছে বলে জানা গেছে।

এর আগে মাহফুজুর রহমানের কণ্ঠে একক সংগীতানুষ্ঠানটি প্রচারিত হওয়ার পরে তা ভাইরাল হয়। শুধু ভাইরালেই শেষ নয় গান প্রকাশিত হওয়ার পরে আলোচনা, সমালোচনা হয়েছিল। যা কিছুই ঘটুক না কেন নিজের গান ও গায়কীর প্রতি শ্রদ্ধাশীল মাহফুজুর রহমান। সমালোচিত হয়ে গান ছেড়ে দেবে বিষয়টি তার কাছে এমন নয়।

তিনি দাবি করছেন, অনেকে সমালোচনা করলেও তার অনেক ভক্তও গড়ে উঠেছে। যারা নাকি তার গানের অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকেন।

এবারও নিজের চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে ওই সঙ্গীতায়োজন। অনুষ্ঠানটির নাম ‘একইতো আকাশ দেখি’। যাতে থাকছে দশটি গান। ড. মাহফুজুর রহমানের এবারের গানগুলো লিখেছেন লিখেছেন নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।

নকআউট পর্বে যেতে কোন দলের কী প্রয়োজন
  • ২৫ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ, শূন্য পদ কমল দুই হাজার
  • ২৫ জুন ২০২৬
হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা, বাদীর কারাদণ্ড
  • ২৫ জুন ২০২৬
সকালের নাশতায় তিসি, স্বাস্থ্য উপকারিতা নিয়ে যা জানা জরুরি
  • ২৫ জুন ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম বোর্ডের পরিচ্ছন্নতা ক্যাম্পেইন
  • ২৫ জুন ২০২৬
জানুয়ারি থেকে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্র…
  • ২৫ জুন ২০২৬