অপু বিশ্বাস-নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা

২৯ এপ্রিল ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩১ PM
নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস ও ভাবনা

নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস ও ভাবনা © সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানা এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় এসব অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

মামলার বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলার কার্যক্রম চলমান রয়েছে।

মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে- মামলাটি দায়ের করেছেন এনামুল হক। ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন তিনি। বেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা ও অর্থায়ন করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এছাড়াও চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়েছে। 

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ জোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬