সোলসের ৫০ বছর পূর্তিতে চট্টগ্রামে আনপ্লাগড কনসার্ট

১৭ এপ্রিল ২০২৫, ১০:৫৪ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৪:১১ PM
সোলসের বর্তমান সদস্যরা

সোলসের বর্তমান সদস্যরা © সংগৃহীত

সোলস ব্যান্ডের ৫০ বছর পূর্তিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আনপ্লাগড কনসার্ট। আগামী ২ মে র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত হবে ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’ শিরোনামের কনসার্টটি। মাস্টারকার্ড প্রেজেন্টস এই কনসার্টটির আয়োজন করছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্স।

গতকাল বুধবার (১৬ এপ্রিল) সোলসের এ কনসার্ট নিয়ে র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের মেঘলা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট ও ভোকাল পার্থ বড়ুয়া, কিবোর্ডিস্ট মীর মাসুম, বেজ গিটারিস্ট মারুফ হাসান রিয়েল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের সিইও মনজুমা মুর্শেদসহ অনেকে।

আয়োজকরা জানান, বাংলাদেশের রকসংগীতের অগ্রদূত হিসেবে সোলস কেবল দেশের সংগীত ধারাকে একটি রূপ দিয়েছে তা নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যান্ডসংগীতশিল্পী ও সংগীতপ্রেমীদের অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। এই কনসার্টে ভক্তরা উপভোগ করবেন ব্যান্ডটির জনপ্রিয় গানগুলোর সরল, আনপ্লাগড পরিবেশনা। এটি শুধু একটি কনসার্ট নয়, এটি একটি অনুভূতির যাত্রা; যা শুরু হয়েছিল ৫০ বছর আগে এবং যার ধ্বনি এখনো অনুরণিত হয় প্রতিটি শ্রোতার হৃদয়ে।

আয়োজকেরা জানিয়েছেন, এই স্মরণীয় সন্ধ্যা উৎসর্গ করা হয়েছে সেই সব প্রজন্মের প্রতি, যারা সোলসের গান শুনে বড় হয়েছেন এবং এখনো ব্যান্ডটির প্রতি ভালোবাসা ধরে রেখেছেন। এ আয়োজন শুধু সোলস ব্যান্ডকে কেন্দ্র করে নয়, এটি চট্টগ্রামের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশের সংগীত জগৎকে সম্মান জানানোর এক গর্বিত মুহূর্ত হিসেবেও বিবেচিত।

সোলস ব্যান্ডের আত্মপ্রকাশ হয় ১৯৭৩ সালে চট্টগ্রামে। সাজেদ উল আলমের নেতৃত্বে ‘সুরেলা’ নামের একটি ব্যান্ড গঠিত হয় ১৯৭২ সালে।  ১৯৭৩ সালে ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় ‘সোলস’। প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন সাজেদ, লুলু ও রনি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের। এবার সেই চট্টগ্রামেই আয়োজন করা হয়েছে ৫০ বছর পূর্তি উপলক্ষে কনসার্টের। 

আগামী ২ মে এই কনসার্টটি শুরু হবে রাত ৮টায়। আজ থেকে শুর হয়েছে টিকেট বিক্রি। টিকেট পাওয়া যাচ্ছে এই লিংকে। 

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬