বিয়ে করলেন শামীম হাসান, জানা গেল স্ত্রীর পরিচয়

০৫ এপ্রিল ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪১ AM
শামীম হাসান ও আফসানা প্রীতি

শামীম হাসান ও আফসানা প্রীতি © সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন আগেও কম ছিল না। অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন বেশ কয়েকবার শোনা গিয়েছিল। ফেসবুকে তাকে ট্যাগ করে বিবাহের হলফনামাও প্রকাশিত হয়েছিল।

আবার অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের পোশাকে শামীমের কিছু ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের মনে সন্দেহ তৈরি হয়েছিল যে আসলে অহনার পর তানিয়ার সঙ্গে সম্পর্কের কথাই সত্যি কি না।

পরে শামীম নিজেই এসব গুঞ্জনের ব্যাখ্যা দেন এবং জানান, এসব ছিল মজার উদ্দেশ্যে এবং বিয়ের পোস্টগুলো ছিল ভুয়া, কিংবা ছবিগুলো নাটকের দৃশ্য থেকে নেওয়া। তবু ভক্ত-অনুরাগীদের মধ্যে ধোঁয়াশা রয়ে যায়—শেষমেশ কার সঙ্গে সম্পর্কে আছেন শামীম?

তবে এবার সত্যিই বিয়ের সংবাদ দিলেন অভিনেতা। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান শামীম হাসান সরকার। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন তিনি।

সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা।

শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে। তবে এ ছাড়া বিস্তারিত কিছু এখনো জানা যায়নি তার সম্পর্কে।

বিয়ে ও স্ত্রী নিয়ে আপাতত বেশি কিছু বলতে নারাজ শামীম হাসান সরকার। অভিনেতা জানান, সময় নিয়ে বিস্তারিত বলবেন। শুধু নতুন জীবনের জন্য সবার দোয়াও চান তিনি।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬