ঈদের তৃতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেম গেল শাকিব খানের সিনেমা

০২ এপ্রিল ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৩ PM
শাকিব খান

শাকিব খান © সংগৃহীত

প্রতিবারের মতো এবারও ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঢালিউড কিং শাকিব খানের সিনেমা। তার দুই দুইটি সিনেমা দিয়ে শুরু হয়েছিল ঈদ। তবে ‘বরবাদ’ নিয়ে দর্শকের তুমুল উত্তেজনা থাকলেও স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেছে শাকিবের ‘অন্তরাত্মা’। বুধবার (২ এপ্রিল)  মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে সিনেমাটি। 

জানা গেছে, দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের এক দিন আগেই নামিয়ে দেয়া হয়েছে সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘অন্তরাত্মা’নেমে যাওয়ায় বাকি সিনেমার শো বেড়েছে। এ তালিকায় আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিটি, প্রদর্শনী বেড়েছে এ সিনেমার।

প্রসঙ্গত, সিনেমাটির গল্পে সত্তরের দশকের চিত্র দেখানো হয়েছে। সিনেমাটির প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। শাকিব-দর্শনার পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950