শাকিবের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় যা লিখলেন অপু-বুবলী

২৮ মার্চ ২০২৫, ০৪:৪৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
বুবলি,শাকিব ও অপু

বুবলি,শাকিব ও অপু © ফাইল ফটো

ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই চিত্রনায়ক শাকিব খানের সন্তান জয় ও বীরের মা। অপু বিশ্বাস আর বুবলি দুজনই শাকিবের প্রাক্তন স্ত্রী। শাকিবকে নিয়ে এই দুই নায়িকা মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে এক অপরকে নানা বাক্যবাণে জর্জরিত করেন। তবে ব্যতিক্রম দেখা গেল নায়কের জন্মদিনে। দুজনেই শাকিবের প্রশংসা করে জানিয়েছেন শুভেচ্ছা। 

সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, আমার শাহরুখ খান।

এদিকে সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলীও। তিনি লিখলেন, ‘শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান। মাঝে জুড়ে দিলেন ভালোবাসার ইমোজি।

শুক্রবার (২৮ মার্চ) শাকিবের জন্মদিনে ভক্ত-অনুরাগী-শুভাকাক্সক্ষী ও শোবিজ অঙ্গনের অনেক তারকাই ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। বুবলীও অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তবে ফেসবুকে একদমই নীরব অপু। নেই কোনো শুভেচ্ছা বার্তাও।

১৯৭৯ সালের ২৮ মার্চ জন্ম এই চিত্রনায়কের। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪ পা দিলেন তিনি। ‘অনন্ত ভালবাসা’ সিনেমার মাধ্যমে ১৯৯৯ সালে তার অভিনয় জীবনের যাত্রা শুরু।

ভারতে জ্বালানি সংকটে গ্যাসের লাইনে কনের বাবা
  • ১৪ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ কখন শেষ হবে, যা বললেন ট্রাম্প
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
  • ১৪ মার্চ ২০২৬
রমজানে মা-বোনদের ওপর হামলা কাপুরুষোচিত: মহিলা জামায়াত
  • ১৪ মার্চ ২০২৬
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081