বাংলাদেশে আসছেন পাকিস্তানি শিল্পী আইমা বেগ

২২ মার্চ ২০২৫, ০৬:১১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১১ PM
আইমা বেগ

আইমা বেগ © ফাইল ফটো

বাংলাদেশে আসছেন পাকিস্তানি ‘বিউটি কুইন’ খ্যাত সংগীতশিল্পী আইমা বেগ। ইয়ামাহা মিউজিকের আয়োজনে আগামী ১২ এপ্রিল ‘ওয়ান ট্রু সাউন্ড গ্রান্ড’ শিরোনামের একটি কনসার্টে গান গাইবেন তিনি।

কনসার্টের ভেন্যু রাজধানীর সেনা প্রাঙ্গণ। বিষয়টি গণমাধ্যমকে ইয়ামাহা মিউজিকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, কনসার্টটি নিয়ে এরই মধ্যে সব ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে। শিগগিরই অনলাইনে টিকিট ছাড়া হবে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) থিম সংগীতে দেশটির জনপ্রিয় গায়ক আতিফ আসলামের সঙ্গে গান গেয়ে সাম্প্রতিক সময়ে শিরোনামে উঠেছেন আইমা। এর আগে গত সাত বছরে বেশ কয়েকটি হিট গান দিয়েছেন তিনি এবং স্থানীয় ও আন্তর্জাতিক পুরস্কারও জিতেছেন।

 

অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬