শবনম ফারিয়াকে অশালীন মন্তব্য, সাজেদা ফাউন্ডেশনের তদন্ত শুরু

২০ মার্চ ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৫৬ PM
শবনম ফারিয়া

শবনম ফারিয়া © ফাইল ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী শবনম ফারিয়ার একটি ভিডিও ক্লিপে নিজেদের একজন কর্মীর করা অশালীন মন্তব্যের বিষয়ে তদন্ত শুরু করেছে সাজেদা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, আমাদের সুরক্ষা কমিটি ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং আমাদের নীতি অনুসারে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এতে বলা হয়, রাকিবুল হাসান নামে সাজেদার এক কর্মী গত ১৮ মার্চ অভিনেত্রী শবনম ফারিয়ার এক ফেসবুক পোস্টে যে মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। অফিস চলাকালীন বা অফিসের বাইরে, যেখান থেকেই করা হোক না কেন এই ধরনের আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়, সাজেদা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে সবার জন্য সুস্বাস্থ্য, আনন্দময় ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে। আমাদের লক্ষ্যের মূলে রয়েছে মানবিক মর্যাদা সমুন্নত রাখার বিষয় এবং আমাদের কাজের প্রতিটি ক্ষেত্রেই সেটি প্রতিফলিত হয়। আমরা আশা করি, আমাদের সকল কর্মী এই মূল্যবোধগুলো ধারণ করবেন এবং প্রদর্শন করবেন।

প্রসঙ্গত, ক্রিকেটারদের সঙ্গে একটি অনুষ্ঠানে ধারণ করা অভিনেত্রীর ভিডিও ক্লিপে দেখা যায়, তিনি হাসতে হাসতে বলছেন, তাসকিনের পাশে দাঁড়াবো না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো। ভিডিওর নিচে মন্তব্যটি করেন রাকিবুল হাসান।

এদিকে, শবনম ফারিয়া বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে সাজেদা ফাউন্ডেশনের পদক্ষেপের প্রশংসা করেছেন। পোস্টে প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত বিবৃতি জুড়ে দিয়ে তিনি লিখেছেন, এই বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার জন্য এবং মানুষের মর্যাদা ও সম্মানের প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষার রাখার জন্য আমি সাজেদা ফাউন্ডেশনের প্রশংসা করি। তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া একটি শক্তিশালী বার্তা দেয় যে, এই ধরনের আচরণের পরিণতি ভালো হতে পারে না, তা যেখানেই ঘটুক না কেন।

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬