ঢাকায় আসছেন পাকিস্তানের গায়ক মুস্তফা জাহিদ

২০ মার্চ ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
 মুস্তফা জাহিদ

মুস্তফা জাহিদ © সংগৃহীত

‘রিস্তা পুরানা’ গান খ্যাত পাকিস্তানের গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন। জনপ্রিয় এ গায়ককে ঢাকায় নিয়ে আসছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

আয়োজক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে এই কনসার্ট। কনসার্টের শিরোনাম ‘মেলোডি আনলিশড’। তবে ভেন্যু ও টিকিটের বিষয়ে দু-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবেও জানিয়েছে। কনসার্টে অংশ নিতে পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রক্সেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসছেন।

উচ্ছ্বাস প্রকাশ করে মুস্তফা জাহিদ এক ভিডিও বার্তায় বলেন, “আমরা বেশ উচ্ছ্বসিত সেই সঙ্গে বেশ রোমাঞ্চিত। আমরা বাংলাদেশে কনসার্ট করতে যাচ্ছি। আমরা আমাদের বাংলাদেশি ভক্তদের সাথে জাদুকরী মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

এই অনুষ্ঠান শুধুমাত্র একটি কনসার্ট নয়— এটি সংগীতের এক উদযাপন, যা সীমান্ত পেরিয়ে মানুষের মাঝে অভিন্ন অভিজ্ঞতা ও আবেগের মেলবন্ধন ঘটাবে বলে মনে করছেন আয়োজকরা।

 

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শ্রমবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের…
  • ১১ আগস্ট ২০২৬
কেন্দ্রীয় নেত্রীর পর্নোগ্রাফি মামলা, সাংবাদিকসহ এক ছাত্রদল …
  • ১১ আগস্ট ২০২৬