রাহাত ফতেহ আলীর কনসার্টের ১ কোটি ৬৫ লাখ টাকা দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশনে

৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
সারজিস আলমের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে

সারজিস আলমের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে © টিডিসি ফটো

রাহাত ফতেহ আলী খানের 'ইকোস অব রেভোল্যুশন' কনসার্ট থেকে আয় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা, যা ইতোমধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন' - এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সারজিস আলমের হাতে এই চেক তুলে দেওয়া হয়। 

এসময় 'স্পিরিটস অব জুলাই' - এর পক্ষ থেকে উপস্তিত ছিলেন 'ইকোস অব রেভোল্যুশন' কনসার্টের আয়োজক মহিউদ্দিন মুজাহিদ মাহি, এসএম এহসান উল্লাহ ধ্রুব, খাইরুল আহসান মারজান, সাদেকুর রহমান সানি, মো. নূর এ আলম চৌধুরী, মো. জাফর আলী এবং রাইয়ান রহমান ইরাত। 

গত ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে এই চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়। 'স্পিরিটস অব জুলাই' নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে 'ইকোস অব রেভোল্যুশন' শিরোনামে আয়োজিত হয় কনসার্টটি।

এই কনসার্টে মূল আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী দল 'সিলসিলা'র উদ্বোধনী পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া কনসার্টে আরও গান পরিবেশন করেন ছাত্র-জনতার আন্দোলনে গান গেয়ে জেল-জুলুমের শিকার হওয়া শিল্পী হান্নান, র‍্যাপার সেজানসহ দেশীয় ব্যান্ডদল চিরকুট, আর্টশেল ও আফটারম্যাথ।কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে ছিল প্রাইম ব্যাংক পিএলসি।

উল্লেখ্য, অর্থ সংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ও পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছিল। 

এ পরিষদে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক সুপণ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আনসারুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান এবং বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুল হাসান মুনির। 

আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর ২০২৬
অমর একুশে বইমেলায় স্টল বরাদ্দের আবেদন আহ্বান
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি আবেদনের সময় কি বাড়বে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১৮ নভেম্বর ২০২৬
এইচএসসি পাসে সিসিবিতে জনবল নিয়োগ
  • ১৮ নভেম্বর ২০২৬
২০২৭ সালের শিক্ষাপঞ্জিতে ছুটি কমানোর প্রস্তাব শিক্ষক-অভিভাব…
  • ১৮ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২
  • ১৮ নভেম্বর ২০২৬