শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা অবস্থান প্যানেলের

১৮ জানুয়ারি ২০২৬, ০৬:১০ PM
কেন্দ্রীয় ছাত্রদলের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সমর্থিত প্যানেল

কেন্দ্রীয় ছাত্রদলের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সমর্থিত প্যানেল © সংগৃহীত ও সম্পাদিত

২০ জানুয়ারি অনুষ্ঠাতব্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে শাকসুতে ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ প্যানেল বলছে ভিন্ন কথা। প্যানেলের ভিপি প্রার্থী মো. মোস্তাকিম বিল্লাহ কেন্দ্রীয় ছাত্রদলের এমন আন্দোলনের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছেন।

আজ রবিবার (১৮ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে মোস্তাকিম বিল্লাহ এমন কথা বলেছেন। ফেসবুক পোস্টে মোস্তাকিম বিল্লাহ লিখেছেন, ‘আপনারা জানেন আজকে ইসি ভবনের সামনে কেন্দ্রীয় ছাত্রদল থেকে ইসি ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সকল সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। আমাদের এই প্যানেল ছাত্রদলের কোন একক প্যানেল নয়, এখানে অর্ধেকের মত স্বতন্ত্র প্রার্থীও আছে। আমি এই প্যানেলের ভিপি হিসেবে স্পষ্টভাবে জানাতে চাই, আমরা সকলেই শাকসুর পক্ষে এবং শাকসু চাই।’

আরও পড়ুন: একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন: ছাত্রদল সভাপতি

তিনি আরও লিখেছেন, ‘কেউ বা কারা যদি শাকসুর বিরুদ্ধে অবস্থান নেয় বা নিতে চায় আমরাও তাহলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবো। ইনশাআল্লাহ শাকসু হবে, হতেই হবে। আমরা ২০ তারিখে শাকসু আদায় করে ছাড়ব।’

এর আগে, আজ সকাল ১০টার পর থেকে সংগঠনটির বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী নির্বাচন কমিশন অফিসের সামনে সড়কে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা তিন দফা দাবি জানান। এগুলো হচ্ছে— প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, পোস্টাল ব্যালট বিষয়ে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।

আরও পড়ুন: পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি

দ্বিতীয়ত, কমিশনের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়ে ছাত্রদল বলেছে, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকতে হবে। তাদের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে।

তৃতীয়ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ছাত্রদল অভিযোগ করেছে, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন একটি ‘নজিরবিহীন ও বিতর্কিত’ প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংগঠনটির মতে, এই প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য একটি অশনিসংকেত।

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, ঘুষ-কাণ্ডে জড়িত ইউএনও অফিসের সে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মুজিব কর্ণারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্ণারে রূপান্তরের দাবি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনি জটিলতায় সাড়ে ৪ বছর ধরে আটকে যবিপ্রবির পদার্থবিজ্ঞানের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দু’দিন পর দুপক্ষের সমঝোতা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9