নবগঠিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ

১৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:১১ PM
টায়ারে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ

টায়ারে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ © টিডিসি ফটো

জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতারা টায়ারে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে ফিসারি মোড় এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে এই অবরোধ করেন তারা। এতে ঢাকা থেকে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন জামালপুর রেলওয়ে জংশনে প্রায় এক ঘণ্টা আটকে থাকে এবং যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হয়।

রেলপথ অবরোধকালে জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন জানান, গত বছরের ২৪ ডিসেম্বর শহর শাখাসহ দুইটি কমিটি প্রকাশিত হলেও কার্যক্রম নিষিদ্ধ একজন নেতা পদ পেয়েছেন, আর দীর্ঘদিন রাজপথে সংগ্রামে থাকা পদবঞ্চিত নেতারা কমিটিতে স্থান পাননি।

পদবঞ্চিত জামালপুর শহর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তন্ময় বলেন, কমিটি বাতিল না হলে আন্দোলন আরও কঠোর আকার নেবে। পরে বেলা দেড়টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসে রেলপথ অবরোধ প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, আন্দোলনকারীরা ছাত্রদলের সদস্য নন। যারা নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, আন্দোলনকারীরা সবাই ছাত্রদলের ত্যাগী ও রাজপথের সাহসী নেতৃবৃন্দ। কিন্তু পকেট কমিটির কারণে তারা বঞ্চিত হয়েছেন, তাই আন্দোলন করছেন।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নেতাদের সঙ্গে কথা বলার পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং ১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

হৃদরোগ থেকে সুস্থ হওয়া রোগীদের জন্য বাসাভিত্তিক পুনর্বাসন ব…
  • ০৭ নভেম্বর ২০২৬
গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থী শিক্ষকদের চান এমপি বাব…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে বিএনপির দুই গ্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদ একটি দর্শন, আর এই দর্শনের প্রবক্তা হচ্ছেন জিয়াউর…
  • ০৭ নভেম্বর ২০২৬
নির্বাচনে জিতে নতুন চমক আনলেন আবদুল এল সায়েদ
  • ০৭ নভেম্বর ২০২৬
পাহাড়ে তিন মরদেহ থাকার খবর, তল্লাশি চালিয়ে যা যা পেল যৌথ বা…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950