আমার ইশারায় গোটা বলিউড নাচে: শাহরুখ খান

০২ অক্টোবর ২০২৪, ১১:২০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
শাহরুখ খান

শাহরুখ খান

বলিউডের কিং খানের জৌলুস ফিকে হওয়ার নয়। তাই আজও সিনেমার জগতে স্বমহিমায় রাজ করছেন তিনি। এই অভিনেতাকে ঘিরে হাজারও প্রশ্ন অনুরাগীদের মনে। তাই সম্প্রতি মুম্বাইয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের নানা অজানা দিক তুলে ধরলেন শাহরুখ খান। 

বরাবরই নিজের বাড়িতে থাকেন শাহরুখ। অন্য বলিউড তারকাদের মতো আবাসনে থাকেন না তিনি। এ বিষয়ে শাহরুখ খান বলেন, ‘আমি পারব না কোনওদিন আবাসনে থাকতে। কারণ, কেউ আমার ওপরে থাকবে তা কিছুতেই হবে না। আমিই এই ইন্ডাস্ট্রির ছাদ।’

শাহরুখকে রোম্যান্সের রাজা বলেন তার অনুরাগীরা। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমি অবসর নিলে, রোম্যান্সও ছবির জগত থেকে অবসর নেবে।’

তার ‘সিগনেচার স্টেপ’ নিয়েও চর্চা কম হয় না। শাহরুখের কথায়, ‘আমি নাচতে পারি কী পারি না, সেই প্রসঙ্গ কখনও ওঠেনি। কারণ, আমার ইশারায় গোটা বলিউড ইন্ডাস্ট্রি নাচে।’

প্রসঙ্গত, শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। ইতোমধ্যেই ছবির থিম মিউজিক নিয়ে কাজ শুরু করেছেন তিনি। জানা গেছে, বেশ বড়সড় চমক আসছে ‘কিং’র গানে। ছবির ঘোষণার থিম মিউজিক তৈরি শেষ করেছেন অনিরুদ্ধ। শাহরুখ খানের জন্মদিনেই মুক্তি মিলবে এই সিনেমার। 

ইতোমধ্যেই ছবির ঘোষণার থিম মিউজিক তৈরি শেষ করেছেন অনিরুদ্ধ। শাহরুখ খানের জন্মদিনেই ছবি মুক্তির ঘোষণা হবে বলেও জানা গেছে। বর্তমানে মেয়ে সুহানা খানের সঙ্গে অ্যাকশন দৃশ্যের অনুশীলনে ব্যস্ত কিং খান।

শেখ হাসিনাকে ফেরানোর তৎপরতায় শিক্ষকরা, ফ্যাক্টস ফাইন্ডিং কম…
  • ০৬ আগস্ট ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী তিন দিনে বাড়তে পারে নদীর পানি, বন্যার সতর্কতা জারি
  • ০৬ আগস্ট ২০২৬
বিজয় একাত্তর হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, নেতৃত্বে শাকি…
  • ০৬ আগস্ট ২০২৬
ভাতা পাবেন আরও ২০০ ক্রীড়াবিদ, আন্তর্জাতিক মানের প্যারা টুর্…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের দুই এজেন্ডা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬