আপনি যদি সুস্থ মানুষ হন তাহলে রাত্রে ঘুমাতে পারবেন না: সিয়াম আহমেদ

০১ আগস্ট ২০২৪, ০২:৩৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM
সিয়াম আহমেদ

সিয়াম আহমেদ © ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে দেশের শিল্পীরা। অন্যদের মতো আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করেছে ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে সমবেত হয়েছেন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ।

শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ বলেন, আমার পক্ষ থেকে আলাদা কোনো কিছু বলার নেই, পুরো দেশের মানুষ একই কথা বলছে। দেশের মানুষ যখন এক সাথে কোনো ন্যায্য দাদি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার। সেটা অবশ্যই ফেলে দেওয়ার মতো নয়।

আমার যে ভাই এবং বোনটা মারা গেল আপনি যদি সুস্থ এবং স্বাভাবিক মানুষ হন তাহলে রাত্রে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে, কারো পানি লাগবে? দেখুন কত পানি আসছে এখন। এটা যতদিন মাথায় থাকবে ততোদিন শান্তিতে ঘুমাতে পারবো না বাংলাদেশেল মানুষ।

আজকে যে ছাত্ররা যারা আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদের প্রয়োজন আমরা যদি তাদের পক্ষ হয়ে না দাঁড়াতে পারি তাহলে কেন কাজ করলাম। এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা ব্যাটার। আমার নিজের সন্তান আছে, আমি জানি আজ থেকে ১০, ১৫ কিংবা ২০ বছর পরে এ ব্যাপারগুরো জানবে, তখন আমাকে জিজ্ঞেস করবে তুমি কি করেছে তখন? আমি বুক উঁচু করে বলতে পারবো কিছু একটা করেছি। সুতরাং আমি স্টুডেন্টদের পক্ষে।

ইতিহাস লেখার জন্য ত্যাগ লাগে না, লাগে ক্ষমতা
  • ০৫ আগস্ট ২০২৬
জাতীয় ঐক্য গড়ে না তুললে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে…
  • ০৫ আগস্ট ২০২৬
গণভোটের দাবি থেকে সরে আসতে আমাদেরকে লোভ দেখানো হয়েছে- বিরোধ…
  • ০৫ আগস্ট ২০২৬
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত প…
  • ০৫ আগস্ট ২০২৬
‘দায়িত্ব নেওয়ার পর ৫ আগস্ট আসার আগেই সংস্কারকাজগুলো শুরু কর…
  • ০৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ সিরিজের আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
  • ০৫ আগস্ট ২০২৬